Opera Snapshot_2022-01-03_233046_web.whatsapp.com

বিশ্বজিৎ নাথঃ রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। সংক্রমনে লাগাম টানতে রাজ্য সরকার আংশিক লকডাউন জারি করেছে। তবুও করোনা বিধি অমান্য করেই টিটাগড় পোস্ট অফিসে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিংকের জন্য লাইন দিয়েছিল। সোমবার সকালে পোস্ট অফিসের সামনে থিকথিকে ভিড়। সামাজিক দূরত্ব বিধি উধাও। অনেকের মুখে ছিল না মাস্ক। ভিড়ে ঠাসা লাইনে ধাক্কাধাক্কির জেরে বেসামাল হয়ে বেশ কয়েকজন ড্রেনে পড়েও গিয়েছেন। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় টিটাগড় থানার পুলিশকে। মাইকে লিংকের বিষয়ে স্তগিত রাখার কথা ঘোষণা করা হয়। অবশেষে পুলিশ লাইনে দাঁড়ানো মানুষজনকে বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Enable Notifications OK No thanks
Verified by MonsterInsights