ce0b0761-795c-4602-898f-d5e0ad504bea

ইন্দ্রজিৎ আইচঃ ন্যাশনাল ওয়েলফেয়ার টিম আগামী ৯ ও ১০ ই এপ্রিল ২০২২ ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে করতে চলেছে কিক বক্সিং টুর্নামেন্ট। আজ কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে ন্যাশনাল ওয়েলফেয়ার টিম এর সভাপতি (প্রেসিডেন্ট) মিলন কুমার মাজি জানালেন সারা ভারত থেকে ২০ টা রাজ্যের ১০০ জন খেলোয়াড় অংশ নেবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী থেকে বহু বিশিষ্ট খেলোয়াড়। এই সংস্থার সহ সভাপতি রবি জনসন জানালেন কোভিড বিধি মেনে এই টুর্নামেন্ট হবে।এই খেলায় প্রথম পুরস্কার দেওয়া হবে ৫ লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার দেওয়া হবে ৩ লক্ষ ৫০ হাজার টাকা, তৃতীয় পুরস্কার দেওয়া হবে ২ লক্ষ ৫০ হাজার টাকা। আগামী ৯ ই এপ্রিল সকাল সাড়ে দশটায় এই টুর্নামেন্টএর উদ্বোধন হবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এই কিক বক্সিং টুর্নামেন্ট এর সম্পাদক রাজেশ বেঞ্জামিন, অভিষেক গুপ্ত ও রবি মুরমু।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Enable Notifications OK No thanks
Verified by MonsterInsights