IMG-20220218-WA0013

বলরাম হালদারঃ গাছের ডাল থেকে অজ্ঞাত পরিচয় যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে বলরামপুর থানার বড় উরমা গ্রাম পঞ্চায়েতের সাগমা গ্রামের শেষ প্রান্তে। শুক্রবার ভোরে সাগমা গ্রামের শেষ প্রান্তে এলাকাবাসীরা গাছের ডালে কাপড়ের ফাঁস লাগানো অবস্থায় বছর তিরিশের এক যুবকের ঝুলন্ত দেহ দেখতে পান। খবর ছড়িয়ে পড়তেই ঝুলন্ত দেহ দেখার জন্য স্থানীয়রা ভিড় জমান ওই স্থানে। ঘটনার কথা জানার সাথে সাথেই বলারামপুর থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে বলরামপুর বাঁশগড় হাঁসপাতালে নিয়ে যায়। তবে এখনো মৃত ব্যাক্তির নাম পরিচয় জানা সম্ভব হয়নি। বলরামপুর থানার পুলিশ মৃত ব্যক্তির নাম পরিচয় ও মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানা গেছে পুলিশ সূত্রে।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Enable Notifications OK No thanks
Verified by MonsterInsights