8f15dfc2-c58b-40d5-b06b-a85fa022d22c

মালদা: গোপন সূত্রে খবর পেয়ে এক আগ্নেয়াস্ত্র পাচারকারীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। রবিবার রাত্রে ইংলিশবাজার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শোভানগর গ্রাম পঞ্চায়েতের চন্ডিপুর ব্রিজ এলাকায় হানা দিয়ে ওই আগ্নেয়াস্ত্র পাচারকারীকে গ্রেফতার করে। সোমবার ধৃত ওই যুবককে রিমান্ডের আবেদন চেয়ে মালদা জেলা আদালতে পেশ করা হয়। জানা গেছে ধৃত ওই যুবকের নাম আব্দুল বারিক। বাড়ি চাচোল থানা এলাকায়। ধৃত যুবকের হেফাজত থেকে উদ্ধার হয়েছে তিনটি আগ্নেয়াস্ত্র। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এই আগ্নেয়াস্ত্র-গুলি বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে ইংলিশবাজার থানার পুলিশ চন্ডিপুর ব্রিজ এলাকায় হানা দিয়ে তাকে গ্রেফতার করে। এই ঘটনার পেছনে আর কে কে যুক্ত তার তদন্ত শুরু করেছে পুলিশ।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Enable Notifications OK No thanks
Verified by MonsterInsights