Opera Snapshot_2022-03-27_231544_web.whatsapp.com

গোপাল বিশ্বাস,নদীয়া-ঃনদীয়ায় শুরু হল ১২ থেকে ১৪ বছর বয়সী ছাত্র-ছাত্রীদের করোনা ভ্যাকসিন প্রদান কর্মসূচী। এ দিন নদীয়ার শান্তিপুর অদৈত্য হাই স্কুলে করোনা ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি নেওয়া হয়। শনিবার সকাল থেকেই শুরু হয় করোনার ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি। স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, এর আগেই ১৫ থেকে ১৬ বছর বয়সী কিশোর কিশোরীদের ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি শেষ হয়েছে।  শুরু হয়েছে ১২ থেকে ১৪ বছর বয়সী বিভিন্ন শ্রেণীর ছাত্র-ছাত্রীদের ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া। সকাল থেকেই প্রত্যেকটি ছাত্র-ছাত্রীর আধার কার্ডের সমস্ত পরিচয় পত্র, এবং বয়স দেখে দেওয়া হচ্ছে এই ভ্যাকসিন। যদিও করোনার বিধিনিষেধ মেনেই চলছে ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি।
সরকারের এহেন উদ্যোগে খুশি সকলেই

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Enable Notifications OK No thanks
Verified by MonsterInsights