২০ আগস্ট বৃহস্পতিবার, পূর্ণ্যার্থীদের সেবাই ঈশ্বরের সেবা এই আদর্শ মেনে শ্রাবণ মাসে তারকনাথের মন্দিরে আগত সকল ভক্তদের সেবায় আয়োজিত হয় চিকিৎসা শিবির। সমাজসেবী পিনাকী গাঙ্গুলীর একান্ত ইচ্ছেকে বাস্তবায়িত করতে এগিয়ে আসেন হুগলির গোঘাটের বামুনিয়া সন্ন্যাস আশ্রমের প্রধান জ্ঞানানন্দ মহারাজ, তারকেশ্বর মন্দির কমিটি এবং সমাজসেবী গণেশ চক্রবর্তী। সকলের যৌথ উদ্যোগে এবং কলকাতা হার্ট লাং সেন্টারের সহযোগিতায় শ্রাবণ মাস জুড়ে ২৪ ঘণ্টা ব্যাপী হাজার হাজার পূর্নার্থীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা ও প্রাথমিক চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। সেবামূলক এই উদ্যোগ নিয়ে কলকাতা হার্ট লাং সেন্টারের অধিকর্তা ও বিশিষ্ট সিনিয়র কার্ডিয়াক সার্জন ডাঃ অর্ণব মাইতি এগিয়ে আসেন। তারকেশ্বর স্টেশন চত্বরে টানা ১ মাস ধরে ২৪ ঘণ্টার প্রাথমিক চিকিৎসা শিবির সফলভাবে পরিচালিত হয়। বৃহস্পতিবার এই শিবিরের সমাপ্তি অনুষ্ঠান আয়োজিত হয়। উপস্থিত ছিলেন, বামুনিয়া সন্ন্যাস আশ্রমের জ্ঞানানন্দ মহারাজ, সিনিয়র কার্ডিয়াক সার্জন ডাঃ অর্ণব মাইতি, সমাজসেবী গণেশ চক্রবর্তী, দার্জিলিং রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে স্বামী অক্ষয়ানন্দ পুরী মহারাজ, আরপিএফ অফিসার আর কে গুপ্তা সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।
অনুষ্ঠানে সিনিয়র কার্ডিয়াক সার্জন এবং কলকাতা হার্ট লাঙ সেন্টারের অধিকর্তা ডাঃ অর্ণব মাইতি বলেন, ‘মানবসেবাই আসলে পরমেশ্বরের আরাধনা। এই আদর্শকে সংকল্প করেই দূর-দূরান্ত থেকে আসা হাজার হাজার ভক্তের জন্য আমাদের দক্ষ মেডিক্যাল টিম দিন-রাত ২৪ ঘণ্টা জরুরি চিকিৎসা পরিষেবা প্রদান করেছে।’ বিশিষ্ট সমাজসেবী গণেশ চক্রবর্তী বলেন,‘ আগামী বছর এই পরিষেবাকে আরও বৃহত্তর আকারে ভক্তদের কাছে পৌঁছে দিতে আমরা সর্বতোভাবে চেষ্টা করব।’ বামুনিয়া মঠের স্বামী জ্ঞানানন্দ মহারাজ বলেন,‘এই এক মাসের অক্লান্ত নিঃস্বার্থ সেবা পুরো হুগলি জেলায় সারা বছর স্বাস্থ্য পরীক্ষা শিবির ও সমাজ কল্যাণ কাজ করার প্রেরণা যুগিয়েছে।’ সমাজসেবী পিনাকী গাঙ্গুলির ভাবনা প্রশংসার মোহ ত্যাগ করে সেবা করাই হলো ঈশ্বরের শ্রেষ্ঠ আরাধনা। ডাঃ অর্ণব মাইতি সকল উদ্যোক্তা এবং রেলওয়ে প্রোটেকশন ফোর্সের সকল আধিকারিক ও সহযোগীদের ধন্যবাদ জানান। উদ্যোক্তাদের পক্ষ থেকে সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন তারকেশ্বর মন্দিরের তরফ থেকে রঞ্জন চোঙদার।




Продолжение https://slon-5to.com/
Читать далее https://slon6-at.at/
Добро пожаловать в главный гид по главному курорту страны Сочи туры
https://lmc896.org/
смотреть здесь https://slon6-at.at/