বিজ্ঞানী সত্যেন্দ্র নাথ বোস। উনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এ বি এসসি করেছেন ১৯১৩ সালে। সেখানে এম এসসি ও করেছেন ১৯১৫ সালে। পরবর্তীতে ওখানে পড়াতেন ও তিনি। আজ সেই রাজা বাজার সায়েন্স কলেজে (ক, বি) আমার তৈরি “সত্যেন্দ্র নাথ বোস” তথ্যচিত্রটি প্রদর্শিত হলো মেঘনাদ সাহা অডিটোরিয়াম।আয়োজক সেই অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স বিভাগ। আমি কৃতজ্ঞ ওনাদের প্রতি। উদ্যোগ টি ছিল কলকাতা বিশ্ববিদ্যলয়ের উপাচার্য প্রফেসর আশুতোষ ঘোষ মহাশয়ের।বিজ্ঞান কে এইভাবেই তো সকলের কাছে পৌঁছে দিতে হয়।




