web analytics

মোট ঋণ পোর্টফোলিও (Loan Book) 16% বৃদ্ধি পেয়ে ₹1.56 লক্ষ কোটি টাকায় পৌঁছেছে
মোট আমানত (Deposits) 7% বৃদ্ধি পেয়ে ₹1.65 লক্ষ কোটি টাকায় পৌঁছেছে
মোট আমানতের মধ্যে খুচরা আমানতের (Retail Deposits) অংশীদারিত্ব 74%
CASA অনুপাত দাঁড়িয়েছে 29.4%

কলকাতা, 21 জুলাই 2026: বন্ধন ব্যাঙ্ক FY26-27-এর প্রথম ত্রৈমাসিকের (Q1) আর্থিক ফলাফল ঘোষণা করেছে। ব্যাঙ্কের মোট ব্যবসা 11%-এরও বেশি বৃদ্ধি পেয়ে ₹3.2 লক্ষ কোটির বেশি হয়েছে। মোট আমানতের মধ্যে খুচরা আমানতের অংশীদারিত্ব বর্তমানে প্রায় 74%। FY26-27 অর্থবর্ষে এই প্রবৃদ্ধির মূল ভিত্তি ছিল ব্যাঙ্কের সম্প্রসারিত বিতরণ নেটওয়ার্ক, উন্নত পরিচালন দক্ষতা এবং উৎকর্ষ অর্জনের ধারাবাহিক প্রচেষ্টা। Q1 FY27-এ ব্যাঙ্কের নিট মুনাফা (Net Profit) হয়েছে ₹502 কোটি। বর্তমানে বন্ধন ব্যাঙ্ক দেশের 36টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে 35টিতে প্রায় 6,400টি ব্যাঙ্কিং আউটলেটের মাধ্যমে প্রায় 3.2 কোটি গ্রাহককে পরিষেবা দিচ্ছে। ব্যাঙ্কে কর্মরত কর্মীর সংখ্যা 74,500-এরও বেশি।

Q1 FY26-27-এ ব্যাঙ্কের আমানত ভান্ডার (Deposit Base) বার্ষিক ভিত্তিতে 7% বৃদ্ধি পেয়েছে এবং মোট আমানত দাঁড়িয়েছে ₹1.65 লক্ষ কোটি। একই সময়ে মোট অগ্রিম (Advances) বেড়ে হয়েছে ₹1.56 লক্ষ কোটি। কারেন্ট অ্যাকাউন্ট ও সেভিংস অ্যাকাউন্ট (CASA) অনুপাত দাঁড়িয়েছে 29.4%। আর্থিক স্থিতিশীলতার একটি গুরুত্বপূর্ণ সূচক ক্যাপিটাল অ্যাডিকোয়েসি রেশিও (CAR) রয়েছে শক্তিশালী 18.2%-এ, যা নিয়ন্ত্রক সংস্থার নির্ধারিত ন্যূনতম সীমার অনেক উপরে।

ব্যাঙ্কের এই পারফরম্যান্স সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বন্ধন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান নির্বাহী আধিকারিক (MD & CEO) পার্থ প্রতিম সেনগুপ্ত বলেন, “FY2026-27-এর প্রথম ত্রৈমাসিকে আমাদের ফলাফল দেখায় যে বন্ধন ব্যাঙ্কের ভিত্তি কতটা শক্তিশালী, আমাদের সহকর্মীরা কতটা নিষ্ঠার সঙ্গে কাজ করছেন এবং গ্রাহক ও অন্যান্য অংশীজনরা আমাদের উপর কতটা ভরসা রাখছেন। এই ইতিবাচক ধারা বজায় রেখে আমরা গ্রাহকদের চাহিদাকে গুরুত্ব দিয়ে এবং প্রযুক্তির সাহায্যে ব্যবসা আরও বাড়ানোর দিকে এগিয়ে চলেছি। আমাদের শাখা ও পরিষেবা নেটওয়ার্ক আরও শক্তিশালী করা, নতুন নতুন পণ্য ও পরিষেবা চালু করা এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে আমরা গ্রাহক ও অংশীজনদের জন্য আরও ভালো মূল্য তৈরি করতে চাই। একই সঙ্গে আমরা দীর্ঘমেয়াদি, সুষম ও স্থায়ী প্রবৃদ্ধির পথেই এগিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।”

ব্যাঙ্ক বিভিন্ন ধরনের ঋণ ও ব্যবসার মাধ্যমে তার ব্যবসাকে আরও বৈচিত্র্যময় করার উপর জোর দিচ্ছে। বিশেষভাবে খুচরা ঋণ ব্যবসা বাড়ানোর দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি কাজের গতি ও দক্ষতা বাড়ানো এবং গ্রাহকদের আরও উন্নত অভিজ্ঞতা দিতে ডিজিটাল পরিষেবা সম্প্রসারণ ব্যাঙ্কের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে রয়েছে।

• Total Loan book grew by 16% YoY to Rs.1.56 lakh crore
• Total Deposits grew 7% YoY to Rs.1.65 lakh crore
• Share of Retail to Total Deposits at 74%
• CASA Ratio stood at 29.4%

Kolkata, 21 July 2026: Bandhan Bank announced its results for the first quarter of FY26-27. The bank’s total business grew by more than 11%, to close at over Rs.3.2 lakh crore. The Bank’s share of retail to total deposits now stands at nearly 74%. The business growth observed in the financial year 2026-27 was driven by the Bank’s expanded distribution network, improved operational efficiency, and a consistent endeavour towards excellence. Net Profit earned for Q1 FY27 stood at Rs.502 crore. The Bank now serves around 3.2 crore customers through nearly 6,400 banking outlets across 35 out of 36 states and UTs of India. The total number of employees working at Bandhan Bank is more than 74,500.

During Q1 FY26-27, the Bank registered a 7% year-on-year growth in its deposit base, and the deposit book now stands at ₹1.65 lakh crore. Total advances have reached ₹1.56 lakh crore for the same period. The Current Account and Savings Account (CASA) ratio stands at 29.4%. The Bank’s Capital Adequacy Ratio (CAR), a key indicator of financial stability, is at a robust 18.2%, well above the regulatory threshold.

Speaking on the Bank’s performance, MD & CEO, Partha Pratim Sengupta said: ” Our Q1 FY2026-27 performance reflects the resilience of Bandhan Bank’s franchise, the commitment of our teams, and the trust our stakeholders continue to place in us. As we build on this momentum, we remain focused on delivering customer-centric and digitally enabled growth. By strengthening our distribution network, expanding our product offerings, and harnessing data-driven insights, we are well positioned to create greater value for our customers and stakeholders while driving sustainable, balanced, and future-ready growth.” The Bank is focused on diversifying its asset base, with a strategic emphasis on growing the retail portfolio. Accelerating digitization remains a priority to drive efficiency, improve productivity, and elevate the customer experience.

SHILPANEER NEWSPAPER

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights