নিজস্ব সংবাদদাতা, কলকাতা: কিংবদন্তি তবলা বাদক পণ্ডিত আনন্দ গোপাল বন্দ্যোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে আজ সন্ধ্যায় কলকাতার জ্ঞান মঞ্চে আয়োজিত হলো বিশেষ শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান “তাল সাধক: আ ট্রিবিউট কনসার্ট টু পণ্ডিত আনন্দ গোপাল বন্দ্যোপাধ্যায় জি”। আজ বিকেল সাড়ে ৪টা থেকে শুরু হওয়া এই আয়োজনকে কেন্দ্র করে বিশিষ্ট শাস্ত্রীয় সংগীত শিল্পী ও সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে আজকের সন্ধ্যায়। ‘তাল সাধক’ পরিবার ও টিমের উদ্যোগে আয়োজিত আজকের এই সন্ধ্যায় ভারতীয় শাস্ত্রীয় সংগীতের একাধিক বরেণ্য শিল্পীর পরিবেশনায় সমৃদ্ধ হয়েছে অনুষ্ঠানটি। আজকের অনুষ্ঠানের সূচনা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন- আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন ও প্রদীপ প্রজ্বলন করেন পণ্ডিত অজয় চক্রবর্তী, পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়, ওস্তাদ মশকুর আলি খান, পণ্ডিত জ্যোতি গোহ এবং পণ্ডিত সমর সাহা। আজকের এই বিশেষ আয়োজনে কিংবদন্তি তবলা সাধক পণ্ডিত আনন্দ গোপাল বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র “দ্য সিঙ্গিং তবলা” প্রদর্শিত হয়েছে। এই তথ্যচিত্রটি দেখানোর পরশিল্পীদের পরিবেশনা ও সম্মাননা প্রদান করা হয়। আজকের মঞ্চে একের পর এক মনোজ্ঞ পরিবেশনায় দর্শকদের মাতিয়ে রেখেছেন বিশিষ্ট শিল্পীরা। আজকের সংগীত আসরে অংশ নিয়েছেন:
সুপ্রতীক সেনগুপ্ত (সেতার) এবং তাঁর সঙ্গে তবলায় সঙ্গত করেছেন শুভজ্যোতি গুহ।
পণ্ডিত সন্দীপন সমাজপতি (কণ্ঠসংগীত), যাঁর সঙ্গে তবলায় ছিলেন প্রাণ গোপাল বন্দ্যোপাধ্যায় এবং হারমোনিয়ামে ছিলেন দেবাশিস অধিকারী।
আজকের বিশেষ পর্বে পণ্ডিত সঞ্জয় মুখোপাধ্যায়কে “আনন্দ সম্মান” প্রদান করা হয়েছে।
সম্মাননা পর্বের পাশাপাশি আজ পণ্ডিত সঞ্জয় মুখোপাধ্যায় একক তবলা পরিবেশন করেছেন, যেখানে হারমোনিয়ামে সঙ্গত করেছেন হিরণ্ময় মিত্র।
আজকের পুরো অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন সোনালী চট্টোপাধ্যায় ও শ্রদ্ধা ভট্টাচার্য। আজকের এই স্মরণসন্ধ্যা ও সংগীতানুষ্ঠানে বিশিষ্ট শাস্ত্রীয় সংগীত শিল্পী ও গুণীজনদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশ তৈরি হয় আজ জ্ঞান মঞ্চে।



перейти на сайт https://domalanya.com/rayony-alanii/konakly/