web analytics

নিজস্ব প্রতিবেদন: কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে কলকাতা ভারতসেরা মোহনবাগান পরিবার তথা বেহালা সরশুনা মেরিনার্স তাদের পরিচয় পত্র ও একটা পরিবার কেন্দ্রিক একত্রিকরণ অনুষ্ঠানের আয়োজন করেছিলো কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাঘরে। এই অনুষ্ঠানে মহান দু’জন ফুটবল প্রেমিক বা বলা যায় একজন অবসর প্রাপ্ত মোহনবাগান ফুটবল খেলোয়াড় দীপেন্দু বিশ্বাস ও অপরজন স্বনামধন্য বেতার ফুটবল ধারাভাষ্যকার  ও দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক শ্রী জয়ন্ত চক্রবর্তী মহদ্বয়কে সম্মাননা প্রদান করে এক অসাধারণ কৃতিত্বের নজির গড়লেন বেহালা মোহনবাগান মেরিনার্স পরিবারের সম্পাদক সুকমল দাস মহাশয়সহ গোটা পরিবার।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে আরও সমৃদ্ধশালি করে তুলেছিলেন কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সম্পাদক তথা ক্রীড়া সাংবাদিক অর্ঘ্য বন্দ্যোপাধ্যায় সহ বেহালা সরশুনা মেরিনার্সের সভাপতি শ্রী বিবেকানন্দ কোঙার ও কোষাধ্যক্ষ শ্রী শায়ণ চ্যাটার্জী মহাশয় সহ গোটা মেরিনার্স পরিবার। এই অনুষ্ঠানে বাড়তি পাওনা হিসাবে জয়ন্ত বাবুর সাংবাদিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠা দেওয়া ও সাংবাদিক জীবনের টানা-পোড়েন সহ বেতার ক্রীড়া ধারাভাষ্যকার হয়ে ওঠা নিয়ে বহু ঘটনাবলী। অনুষ্ঠানে জয়ন্ত বাবুর কাছ থেকে একই সঙ্গে সাংবাদিক জীবন শুরু হওয়া নিয়ে বহু ঘটনার ধারাবিবরণী আমাদের জীবন চরিতকে আলাদাভাবে জানতে ও চিনতে সাহায্য করল। পাশাপাশি আবেগ প্রবণ দীপেন্দু বিশ্বাস তাঁর ফুটবল খেলোয়াড় হয়ে ওঠা ও পরিশ্রম নিয়ে নানান কথায় এটাই প্রকাশ করতে চাইল তখনকার সময়ের খেলোয়াড় বা শিল্পী যে পরিশ্রম ও অধ্যাবশায় নিয়ে জীবনকে অতিবাহিত ও স্বত্বাকে প্রকাশ করার জন্য যে আত্মত্যাগ করে নিজের জায়গা করেছে তা, আজকের বেড়ে ওঠা ছেলে-মেয়েদের মধ্যে কমই দেখা যায়। সংঙ্গে আমাদের অপর ক্রীড়া সাংবাদিক জয় চৌধুরী, যিনি জয়ন্ত চক্রবর্তীরই যোগ্য ভাগ্নে হয়ে সাংবাদিক জীবনের হাতে-খড়ি থেকে সাংবাদিক জীবনে জীবনকে প্রতিষ্ঠিত করতে যে বেগ পেতে হয়েছে সেটাও আমাদের কাছে অনেক বড় পাওনা বলেই মনে করি।

Kolkata’s best Mohun Bagan family, the Behala Sarasuna Mariners, held their identity card and a family-focused get-together at the Kolkata Sports Journalists Club. On this occasion, two great football lovers were present: the retired Mohun Bagan football player Dipendu Biswas and the well-known radio football commentator and noted sports journalist with long years of experience, Shri Jayanta Chakraborty. Arghya Bandyopadhyay, Secretary and Sports Journalist of Kolkata Sports Journalist Club, Shri Vivekananda Kongar, President, and Shri Shayan Chatterjee, Treasurer of Behala Sarsuna Mariners, along with the entire Mariners family, graced the occasion. In this program, as an extra, many incidents related to Jayanta Babu establishing himself as a journalist and becoming a radio sports commentator, along with the ups and downs of the journalist’s life. In the program, many incidents related to the beginning of Jayanta Babu’s journalistic career from Jayanta Babu helped us to know and recognize our life story differently. At the same time, an emotional Dipendu Biswas wanted to express this in different words about his becoming a football player and his hard work. The hard work and perseverance with which the player or artist of that time spent his life and made his place by sacrificing to express his identity is rarely seen among the children growing up today. At the same time, our other sports journalist Joy Chowdhury, who is the worthy nephew of Jayanta Chakraborty, feels that the speed with which he had to establish his life as a journalist from hand-to-glove is also a great debt to us.

SHILPANEER NEWSPAPER

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights