ডানকুনি, হুগলি, তন্ময় ভৌমিক: বাঙালীর আবেগ ও ভালোবাসা আর ঐতিহ্যের সঙ্গে ফুটবলের সম্পর্ক চিরন্তন। আর বাঙালীর ফুটবল মানেই শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী ইস্টবেঙ্গল ও মোহনবাগান। এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবকে ঘিরে আবেগ, উন্মাদনা ও ভালোবাসার এক অনন্য অধ্যায়। দীপাবলী ও কালীপুজোর আলোর উৎসবের আবহে সেই ফুটবল আবেগেরই এক অনন্য নিদর্শন তুলে ধরল হুগলী জেলার ডানকুনির স্বরূপনগর ইয়ং স্পোর্টিং ক্লাব। ক্লাবের ৪১তম বর্ষের কালীপুজোয় এবার তাঁদের শ্রদ্ধা ও ভালোবাসার কেন্দ্র বিন্দুতে রয়েছে বাংলার ফুটবলের শতাব্দি প্রাচীন ঐতিহ্যবাহী ক্লাব মোহনবাগান। মোহনবাগানের পতাকার প্রধান দুই রং সবুজ-মেরুনের আবহে সাজিয়ে তোলা হয়েছে ক্লাবের পুজো মণ্ডপ। মণ্ডপের প্রতিটি সাজসজ্জায় ফুটে উঠেছে মোহনবাগানের প্রতি ক্লাব সদস্যদের গভীর আবেগ ও ভালোবাসা। শুধু রঙের ব্যবহারেই নয়, মণ্ডপ জুড়ে স্থান পেয়েছে মোহনবাগানের ঐতিহাসিক সবুজ-মেরুন পতাকা এবং ক্লাবের গৌরবময় ফুটবল ইতিহাসের নানা স্মরণীয় অধ্যায়। মণ্ডপে শোভা পেয়েছে মোহনবাগানের অতীতের একাধিক কিংবদন্তি ফুটবলারের কাটআউট। শিবদাস ভাদুড়ী থেকে শৈলেন মান্না, চুনী গোস্বামী থেকে সুব্রত ভট্টাচার্য ও শিবাজী ব্যানার্জী, সত্যজিৎ চট্টোপাধ্যায়ের পাশাপাশি বিশেষভাবে স্থান পেয়েছে হোসে রামিরেজ ব্যারেটোর ছবিও। এছাড়াও দর্শনার্থীদের জন্য মণ্ডপে তুলে ধরা হয়েছে মোহনবাগানের গৌরবময় ফুটবল ইতিহাসের নানা স্মরণীয় মুহূর্ত, ১৯১১ সালে ব্রিটিশ দল ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে পরাজিত করে IFA শিল্ড জয়ী ঐতিহাসিক দল থেকে শুরু করে আধুনিক যুগে ISL লিগ শিল্ড ও ISL ট্রফি জয়ী দলের কাটআউট।সব মিলিয়ে যেন এক ছাদের নিচে মোহনবাগানের গৌরবময় ফুটবল ইতিহাসের প্রদর্শনী, ধর্মীয় উৎসবের সঙ্গে বাঙালীর ফুটবল সংস্কৃতিকে এমন সুন্দরভাবে মিশিয়ে দেওয়ার এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। ডানকুনি স্বরূপনগর ইয়ং স্পোর্টিং ক্লাবের সদস্যদের এই ভাবনা শুধু মোহনবাগান সমর্থকদেরই নয়, ফুটবল তথা ক্রীড়াপ্রেমী দর্শনার্থীদের কাছেও বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। কালীপুজোর মণ্ডপে ফুটবলের ইতিহাস, ঐতিহ্য ও আবেগের এমন মেলবন্ধন আরও একবার প্রমাণ করলো “সব খেলার সেরা বাঙালীর তুমি ফুটবল”। বাঙালীর জীবনে ফুটবল শুধুই একটি খেলা নয়,ফুটবল বাঙালীর আবেগ,ভালোবাসা ও গর্বের প্রতীক।





this contact form https://jediswap.co
Continue Reading https://timelesswallet.cc/
Took my time with this rather than rushing because the writing rewards attention, and after website66she I had even more to absorb, the kind of content that pays back the patient reader rather than punishing them with empty filler is something I look for and rarely find in regular searches lately.
http://botica24.com/# mexican farmacia
look at this now https://earthwallet.cc/
Снос и демонтаж зданий https://dcm24.ru в Москве под ключ для частных и коммерческих объектов. Разборка жилых домов, промышленных сооружений, складов и хозяйственных построек. Работа спецтехникой, вывоз строительного мусора, подготовка территории и расчёт стоимости демонтажных работ.
Felt like the post had been edited rather than just drafted and published, and a stop at softorbit suggested the same care across the site, the difference between edited and unedited content is enormous for the reader and this site has clearly invested in the editing pass that most blogs skip entirely which really does show up.
Ежегодная практическая конференция «Трансформация гостеприимства» открывает диалог для лидеров отельного и курортного бизнеса. На официальной площадке https://openstay.ru/ эксперты представляют стандарты СанПиН, ХАССП, ISO и правовые нормы безопасности. Интенсивная программа форума вооружает руководителей проверенными инструментами сервиса для отелей и санаториев нового поколения.
Large catalog of projects houses Рейтинг подрядчиков по газобетону в Москве