web analytics

কলকাতা, ১৫ নভেম্বর: যুদ্ধ জেতা যায় ময়দানে, কিন্তু ভোট জিততে হয় বাজারের থলিতে। মার্কিন মিড-টার্ম নির্বাচনে সেটাই হাড়ে হাড়ে টের পেলেন ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্র্যাটদের নীল ঝড়ে সেনেট ও হাউজ, দুই কক্ষেই জোর ধাক্কা খেয়েছে রিপাবলিকান পার্টি। ভোটের ঠিক আগে ইরানের কেশম দ্বীপে হামলা, শেষ মুহূর্তের সেই চালও কাজে এল না। মূল্যবৃদ্ধি, আকাশছোঁয়া তেলের দাম, শুল্কের চাপ আর মাসের পর মাস যুদ্ধ, সব ক্ষোভই আছড়ে পড়েছে ভোটবাক্সে। হোয়াইট হাউজের চেয়ার অবশ্য এখনও ট্রাম্পেরই, হাতে রয়েছে ভেটোর অস্ত্রও। কিন্তু আগামী দু’বছর কি লাগাতার চাপেই কাটবে তাঁর? তৃতীয়বার প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন কি অধরাই থেকে গেল? শুল্কযুদ্ধে আদালতের ধাক্কা, যুদ্ধ থামানোর প্রতিশ্রুতিরই বা কী হল? আর ওয়াশিংটনের এই পালাবদলে ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি, H-1B ভিসা থেকে হরমুজের তেল, কতটা প্রভাব পড়বে আমাদের উপর? উত্তর খুঁজতেই বিস্তারিত বিশ্লেষণ ও বিশেষজ্ঞদের মতামত সহ TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘টলমল ট্রাম্প!’, ১৫ নভেম্বর ২০২৬, রবিবার, রাত ১০ টায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Verified by MonsterInsights