আদিবাসী শিল্পীদের স্রষ্টার অধিকার সুরক্ষা, পরামর্শদান, পেশাদার সঙ্গীত প্রযোজনা এবং রয়্যালটি পাওয়ার সুযোগ প্রদানের উদ্যোগ
কলকাতা, ৭ আগস্ট, ২০২৬ – ভারত সরকারের আদিবাসী বিষয়ক মন্ত্রক, ইন্ডিয়ান পারফর্মিং রাইট সোসাইটি (IPRS)-এর সহযোগিতায়, ‘লিভিং রুটস অরিজিনালস’ চালু করেছে। এটি একটি আদিবাসী গীতরচনা ও স্রষ্টার অধিকার সংক্রান্ত উদ্যোগ, যার লক্ষ্য দেশজুড়ে আদিবাসী শিল্পীদের সৃজনশীল ও অর্থনৈতিক পরিসরকে আরও শক্তিশালী করা।
এই উদ্যোগের লক্ষ্য হল পরামর্শদান, কপিরাইটের মালিকানা, পেশাদার সঙ্গীত প্রযোজনা এবং রয়্যালটি-ভিত্তিক আয়ের সুযোগের মাধ্যমে আদিবাসী সম্প্রদায়ের সৃষ্ট মৌলিক সঙ্গীতকর্মকে স্বীকৃতি দেওয়া, সুরক্ষিত করা এবং প্রচার করা।
প্রথম পর্যায়ের গীতরচনা রেসিডেন্সি ২০২৬ সালের ৩ থেকে ৭ আগস্ট কলকাতায় অনুষ্ঠিত হয়। এতে পাঁচটি রাজ্যের আটটি আদিবাসী সম্প্রদায়ের মোট ২৫ জন শিল্পী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী সম্প্রদায়গুলির মধ্যে ছিল কেরলের জেনু কুরুবা ও পানিয়া, ঝাড়খণ্ডের হো, পশ্চিমবঙ্গের কোচ রাজবংশী, নাগাল্যান্ডের চাকেসাং এবং ছত্তিশগড়ের গোন্ড, মাড়িয়া ও মাহারা সম্প্রদায়।
রেসিডেন্সি চলাকালীন শিল্পীরা তাঁদের নিজস্ব ভাষায় মৌলিক গান সৃষ্টি করেন, যেখানে তাঁদের সাংস্কৃতিক ঐতিহ্য, ইতিহাস এবং জীবনযাপনের অভিজ্ঞতা উঠে এসেছে।
এই রেসিডেন্সির নেতৃত্বে ছিলেন প্রধান মেন্টর ও সঙ্গীত প্রযোজক ড. উপালি চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে মেন্টর হিসেবে ছিলেন তরুণ চৌধুরী এবং অভীক মুখোপাধ্যায়। এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল সহযোগিতামূলকভাবে গীতরচনা ও সঙ্গীতের বিকাশ ঘটানো, একইসঙ্গে আদিবাসী ভাষা, সঙ্গীতের ঐতিহ্য এবং সাংস্কৃতিক অভিব্যক্তির স্বকীয়তা বজায় রাখা।
ই উদ্যোগের অধীনে, কর্মসূচির সময় সৃষ্ট প্রতিটি মৌলিক সঙ্গীত রচনা IPRS-এর কাছে নিবন্ধিত হবে। এর ফলে অংশগ্রহণকারী শিল্পীরা তাঁদের সৃষ্টিকর্মের স্বত্ব প্রতিষ্ঠা করতে পারবেন এবং তাঁদের সঙ্গীত ব্যবহারের মাধ্যমে রয়্যালটি পাওয়ার জন্য যোগ্য হবেন। এই উদ্যোগটি আনুষ্ঠানিক সঙ্গীত ব্যবস্থার মধ্যে আদিবাসী শিল্পীদের স্রষ্টা ও স্বত্বাধিকারী হিসেবে স্বীকৃতি প্রদান করে।
রেসিডেন্সি চলাকালীন তৈরি গানগুলি পেশাদারভাবে রেকর্ড ও প্রযোজনা করা হবে, ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলিতে প্রকাশ করা হবে, চলচ্চিত্রের মাধ্যমে নথিভুক্ত করা হবে এবং ‘সাউন্ডস্কেপস অফ ইন্ডিয়া’-সহ জাতীয় স্তরের বিভিন্ন মঞ্চে উপস্থাপন করা হবে। এর মাধ্যমে আদিবাসী সঙ্গীতের ঐতিহ্য আরও বৃহত্তর শ্রোতাদের কাছে পৌঁছবে এবং এর পরিচিতি ও দৃশ্যমানতা বৃদ্ধি পাবে।
আদিবাসী বিষয়ক মন্ত্রকের সচিব শ্রীমতী রঞ্জনা চোপড়া প্রামাণিক আদিবাসী সঙ্গীতের প্রচার ও সংরক্ষণের জন্য IPRS-এর এই উদ্যোগের প্রশংসা করেন এবং সম্প্রদায়কেন্দ্রিক দৃষ্টিভঙ্গির ওপর গুরুত্বারোপ করেন। সচিব আদিবাসী শিল্পীদের একটি প্রাথমিক তথ্যভান্ডার ও নথিভুক্তিকরণ, বিভিন্ন অঞ্চলের আদিবাসী সম্প্রদায়গুলির অন্তর্ভুক্তিমূলক প্রতিনিধিত্ব, সঙ্গীত বিষয়বস্তুর ক্ষেত্রে সংশ্লিষ্ট সম্প্রদায়ের মতামত ও অনুমোদন, ন্যায্য রয়্যালটি ও সুবিধা ভাগাভাগির ব্যবস্থা, সম্মিলিত আদিবাসী মেধাস্বত্বের অধিকার সুরক্ষা এবং যথাযথভাবে সম্প্রদায়ের স্বীকৃতি ও মালিকানা নিশ্চিত করার সুপারিশ করেন।
সচিব আরও উল্লেখ করেন যে, আদিবাসী শিল্পীদের জন্য টেকসই সুযোগ তৈরি করতে পেশাদার সঙ্গীত প্রযোজনা, রেকর্ডিং, বিতরণ এবং ডিজিটাল ও পেশাদার প্ল্যাটফর্মের মাধ্যমে বৃহত্তর পরিসরে প্রচারের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।
IPRS-এর প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, এই উদ্যোগে পরামর্শদান ব্যবস্থার সঙ্গে কপিরাইটের মালিকানা ও রয়্যালটি সুরক্ষার বিষয়গুলিকে একত্রিত করা হয়েছে। এর মাধ্যমে আদিবাসী শিল্পীরা তাঁদের সৃজনশীল কাজের জন্য স্বীকৃতি, মালিকানা এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক মূল্য পাওয়ার সুযোগ পাবেন।
এই উদ্যোগটি প্রাতিষ্ঠানিক সহযোগী সংস্থা ARPO (আর্কাইভাল প্রজেক্ট), টাটা স্টিল ফাউন্ডেশন, TaFMA (টাস্ক ফোর্স ফর মিউজিক অ্যান্ড আর্টস, নাগাল্যান্ড সরকার) এবং BADAL Academy (বাস্তার অ্যাকাডেমি অফ ডান্স, আর্টস অ্যান্ড লিটারেচার)-এর সহায়তায় বাস্তবায়িত হয়েছে। বিভিন্ন অঞ্চলের অংশগ্রহণকারী আদিবাসী সম্প্রদায়গুলির কাছে পৌঁছনো এবং তাঁদের সঙ্গে সংযোগ ও সম্পৃক্ততা তৈরিতে এই প্রতিষ্ঠানগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
এই উদ্যোগটি আদিবাসী সংস্কৃতির প্রসারে আদিবাসী বিষয়ক মন্ত্রকের ধারাবাহিক অঙ্গীকারকে প্রতিফলিত করে। পাশাপাশি, পেশাদার সৃজনশীল পরিসর এবং মেধাস্বত্ব কাঠামোর সঙ্গে সংযুক্তির মাধ্যমে আদিবাসী শিল্পীরা যাতে যথাযথ স্বীকৃতি, অধিকার সুরক্ষা এবং টেকসই জীবিকার সুযোগ পান, তা নিশ্চিত করার ক্ষেত্রেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
Initiative to provide creator rights protection, mentorship, professional music production, and royalty opportunities for tribal artists
Kolkata, August 11, 2026
The Ministry of Tribal Affairs, Government of India, in collaboration with the Indian Performing Right Society (IPRS), has launched Living Roots Originals, a tribal songwriting and creator rights initiative aimed at strengthening the creative and economic ecosystem for tribal artists across the country.
The initiative seeks to recognise, protect and promote original musical works created by tribal communities through mentorship, copyright ownership, professional music production and access to royalty-based income opportunities.
The inaugural songwriting residency was held in Kolkata from 3–7 August 2026, bringing together 25 artists from eight tribal communities across five states. Participating communities included the Jenu Kuruba and Paniya of Kerala, the Ho of Jharkhand, the Koch Rajbanshi of West Bengal, the Chakhesang of Nagaland, and the Gond, Madia and Mahara communities of Chhattisgarh. During the residency, artists created original songs in their own languages, drawing upon their cultural traditions, histories and lived experiences.
The residency was led by Chief Mentor and music producer Dr. Upali Chattopadhyay, along with mentors Tarun Chaudhuri and Avik Mukherjee. The programme focused on collaborative songwriting and music development while preserving the authenticity of tribal languages, musical traditions and cultural expression.
Under the initiative, every original composition created during the programme will be registered with IPRS, enabling participating artists to establish authorship and become eligible to receive royalties from the use of their music. The initiative recognises tribal artists as creators and rights holders within the formal music ecosystem.



