web analytics

পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বরাবাজার ব্লকের সিন্দরী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অরণ্য সপ্তাহের তৃতীয় দিনটি যথোচিত মর্যাদার সহিত উদযাপিত হল। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী,অভিভাবক, উপস্থিত বিশিষ্ট জন এবং বনবিভাগের আধিকারিকগণ বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে সমগ্র সিন্দরী গ্রাম পরিক্রমা করেন। বেলা ১১ টা নাগাদ প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপস্থিত বিশিষ্টজনেরা। এদিন সিন্দরী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে বিশিষ্টজনদের হাত দিয়ে প্রচুর চারা গাছ রোপন করা হয়।বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পরিবেশ সচেতনতার বার্তা তুলে ধরে। বন বিভাগের পক্ষ থেকে বরাবাজার ব্লকের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধিত করা হয়। অরণ্য সপ্তাহকে কেন্দ্র করে বুধবার বিদ্যালয়ে এক অঙ্কন প্রতিযোগিতার‌ও আয়োজন করা হয় এই প্রতিযোগিতায় প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।এছাড়া বৃক্ষ প্রতিপালক বরাবাজার ব্লকের খাঁড়িপাহাড়ি গ্রামের অম্বুজ মাহাতোকে বনদপ্তরের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। একটি গাছ মায়ের নামে এই প্রকল্পকে সামনে রেখে দুজন মায়ের হাতে দুটি চারা গাছ তুলে দেন উপস্থিত দুই বিধায়ক। প্রসঙ্গে উল্লেখ্য খুদে ছৌ নৃত্যশিল্পী জিৎ তন্তুবাই তার নৃত্যশৈলীতে মুগ্ধ করে দেয় উপস্থিত সমস্ত বিশিষ্টজনদের।মঞ্চে উপস্থিত ছিলেন সাউথ ওয়েস্ট সার্কেলের সিসিএফ রানা দও,পুরুলিয়া ডিভিশন এর ডিএফও অঞ্জন গুহ,কংসাবতী দক্ষিণ বন বিভাগের ডিএফও পূরবী মাহাত,বান্দোয়ান বিধানসভার বিধায়ক লবসেন বাস্কে,মানবাজার বিধানসভার বিধায়ক ময়না মুর্মু, বরাবাজার ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সমিত রঞ্জন মন্ডল,বরাবাজার রেঞ্জের রেঞ্জ আধিকারিক হীরক সিনহা,বঙ্গভূষন কলেন্দ্রনাথ মান্ডি, বৃন্দাবন মাহাতো,অক্ষয় মাহাতো সুভাষ, মাহাতো,সিন্দরী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষিকা ছাত্র-ছাত্রী ও আরো অন্যান্য বিশিষ্টজনেরা।

SHILPANEER NEWSPAPER

You missed

Verified by MonsterInsights