web analytics
b38dc98c-53be-4503-9946-490a13628c90

কলকাতা, ১৫ই মার্চ: পশ্চিম এশিয়া জুড়ে ১৫ দিনে একটুও কমেনি যুদ্ধের আঁচ। ইরান-ইজরায়েল-আমেরিকার যুদ্ধে প্রতিদিন চলছে লাগাতার হামলা-পাল্টা হামলা। কোনও পক্ষই থামতে রাজি নয়। দুপক্ষের দাবি যুদ্ধে তারাই এগিয়ে। অন্যদিকে তেল-অভিভ সহ ২০টি জায়গায় হামলা চালিয়েছে ইরান। আমেরিকার দূতাবাসে আঘাত হেনেছে তেহরানের ড্রোন। ইরানের ড্রোন হামলার আশঙ্কায় সতর্কতামূলক পদক্ষেপ করেছে সংযুক্ত আরব আমিরশাহী। বন্ধ হয়েছে তৈল শোধনাগার রুইয়েস। অপরিশোধিত জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের জন্য পশ্চিম এশিয়ার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল গোটা এশিয়া। এই যুদ্ধে বিশ্ব জুড়েই সঙ্কট সৃষ্টি হয়েছে। আমাদের দেশেও জ্বালানি বাজারে হাহাকার। নেই গ্যাস। প্রতিদিন বন্ধ হচ্ছে হোটেল, রেস্তোরাঁ। মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে ডোমেস্টিক গ্যাস। ৬০ টাকা দাম বেড়েছে। গ্যাসের অভাবে বাড়ছে অটো থেকে বিমান ভাড়া। আমাদের দেশে গরিব-মধ্যবিত্তের নাভিশ্বাস। কবে কাটবে সঙ্কট? কবে স্বাভাবিক হবে পরিস্থিতি? কবে শেষ হবে যুদ্ধ? এই প্রশ্নের উত্তর খুঁজতেই, বিশেষজ্ঞদের মতামত সহ TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘ইরান যুদ্ধে গ্যাসে আগুন’…১৫ মার্চ ২০২৬, রবিবার, রাত ১০টায়।

Across West Asia, the intensity of the conflict has not diminished in the slightest over the past fifteen days. In the ongoing war involving Iran, Israel, and the United States, a relentless exchange of attacks and counterattacks continues day after day. Neither side shows any willingness to back down. Both parties claim to hold the upper hand in the conflict. Meanwhile, Iran has launched attacks on twenty locations, including oil fields and residential areas. Drones dispatched from Tehran have struck the US Embassy. Anticipating further drone attacks from Iran, the United Arab Emirates has implemented precautionary measures; consequently, the Ruwais oil refinery has been shut down. The entire Asian continent remains heavily dependent on West Asia for its supply of crude oil and liquefied natural gas. This war has triggered a global crisis. Our own country’s fuel market is currently in turmoil; gas supplies have run dry. Hotels and restaurants are being forced to shut down on a daily basis. The cost of domestic cooking gas has soared—rising by 60 rupees—and is now spiralling beyond the reach of the middle-income groups. Due to the acute gas shortage, fares for everything—from auto-rickshaws to air travel—are on the rise. The poor and the middle class in our country are being pushed to the brink of desperation. When will this crisis end? When will the situation return to normal? When will the war finally cease? To seek answers to these critical questions—and featuring insights from experts—TV9 Bangla presents its new news series: ‘Iraner Juddhe: Gas e Agun’… Sunday, March 15, 2026, at 10 PM.

SHILPANEER NEWSPAPER

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights