web analytics
ScreenShot Tool -20260408134316

বালুরঘাট: ২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বুধবার দক্ষিণ দিনাজপুরে বামফ্রন্টের কর্মসূচি চমকপ্রদ শক্তি প্রদর্শনের নজির গড়ল। বালুরঘাট, তপন, গঙ্গারামপুর এবং কুমারগঞ্জ—এই চারটি বিধানসভা কেন্দ্রের মনোনীত প্রার্থীরা জেলা শাসকের দফতরে পৌঁছে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন জমা দেন। দুপুর প্রায় একটা নাগাদ বালুরঘাটের যুবশ্রী মোড় থেকে বিশাল মিছিল শুরু হয়। লাল পতাকার ঢেউ, ব্যানার, আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা শহর। কর্মী-সমর্থকদের ঢল মিছিলকে এক উত্সবমুখর পরিবেশে পরিণত করে। দুপুর দেড়টার মধ্যে প্রার্থীরা জেলা শাসকের কার্যালয়ে পৌঁছে আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করেন। বালুরঘাট কেন্দ্রে আরএসপি প্রার্থী হিসেবে লড়ছেন অর্ণব চৌধুরী। তপন কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরএসপি প্রার্থী বাপ্পাই হোরো, কুমারগঞ্জে সিপিআইএম প্রার্থী মোফাজ্জল হোসেন এবং গঙ্গারামপুরে সিপিআইএম প্রার্থী ড: বিপ্লব বর্মন। বামফ্রন্টের এই কর্মসূচি ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে প্রবল উদ্দীপনা লক্ষ্য করা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই শক্তিপ্রদর্শন বামফ্রন্টের সংগঠনের ঐক্য এবং শক্তির বার্তা বহন করছে, যা আসন্ন নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

SHILPANEER NEWSPAPER
Verified by MonsterInsights