web analytics

গোপাল বিশ্বাস -নদীয়া- বিধান সভা নির্বাচন যতোই এগিয়ে আসছে নদীয়ায় রাজনৈতিক উত্তেজনা ক্রমশ চড়ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার আগেই শনিবার চাকদহে ‘গো ব্যাক মোদি’ পোস্টার ঘিরে তৈরি হয়েছিল চাঞ্চল্য। সেই রেশ কাটতে না কাটতেই রববির নদীয়ার শান্তিপুর শহরের একাধিক জায়গায় চোখে পড়ল একই ধরনের পোস্টার। শনিবার শান্তিপুরে যেখানে এই পোস্টার দেখা যায়নি,রবিবার সকাল হতেই সেখানেই পোস্টার পড়তে দেখা যায়, যা ঘিরে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এই ঘটনার পিছনে তৃণমূল কংগ্রেসের হাত রয়েছে বলে অভিযোগ করেন। তাঁর দাবি, পরিকল্পিত ভাবেই বিজেপি ও প্রধানমন্ত্রীর সভা ঘিরে অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা চালিয়েছিলো। যদিও এই অভিযোগ সম্পূর্ণ নস্যাৎ করে তৃণমূল কংগ্রেস। শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামীর স্পষ্ট দাবি, এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনওভাবেই যুক্ত নয়। সব মিলিয়ে ‘গো ব্যাক মোদি’ পোস্টারকে কেন্দ্র করে নদীয়ার রাজনীতিতে উত্তেজনা তুঙ্গে, আর তা ঘিরেই জোর রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

SHILPANEER NEWSPAPER
Verified by MonsterInsights