web analytics

বিশেষ সংবাদদাতা,কলকাতা: এবার থেকে বাংলায় আর পালিত হবে না পূর্বতন শাসক দল তৃণমূলের ১৬ই অগস্ট খেলা হবে দিবস। রাজ্যে পালাবদল হতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাফ জানিয়ে দিয়েছেন ১৬ই আগস্ট থেকে এবার বাংলায় পালিত হবে আয়ুষ্মান দিবস। প্রসঙ্গত, ১৬ই অগস্ট কলকাতার ক্ষেত্রে একটি ভয়ঙ্কর দিন৷ ১৯৪৬ সালের ওই দিনই সুরাওয়ার্দির নেতৃত্বে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল৷ আর সেই দিনটায় তৃণমূল কংগ্রেসের সরকার খেলা হবে দিবস পালন করত৷ কিন্তু এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিলেন, এবার থেকে এই দিনটি আর খেলা হবে দিবস হিসেবে পালন করা হবে না। তার পরিবর্তে আয়ুষ্মান দিবস পালন করা হবে। পূর্ব মেদিনীপুরের মেচেদার একটি সভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাফ সাফ এই পরিবর্তনের কথা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেছেন যে, “১৯৪৬ সালের ১৬ই অগস্ট অবিভক্ত বাংলার তৎকালীন প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে কলকাতায় ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা বা ‘দ্য গ্রেট ক্যালকাটা কিলিং’ ঘটেছিল। কলকাতার ইতিহাসে এই দিনটি অত্যন্ত বেদনাদায়ক এবং অন্ধকার একটি অধ্যায়”। অন্যদিকে, নতুন রাজ্য সরকারের শাসনকালের ১০০ দিন পূর্ণ হচ্ছে আগামী ১৬ই অগস্ট। সেই বিশেষ দিনটি উদযাপনের অংশ হিসেবেই এই দিনটিকে ‘আয়ুষ্মান দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে, যার অন্যতম মূল উদ্দেশ্য হলো কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’ (Ayushman Bharat PM-JAY) সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।

SHILPANEER NEWSPAPER

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights