web analytics

ডানকুনি,হুগলী,তন্ময় ভৌমিক:- ঐতিহ্য ও সাবেকিয়ানার মেলবন্ধনে ফের উৎসবের আবহে মাতল ডানকুনি। প্রতি বছরের ন্যায় এ বছরেও ডানকুনি দুর্গাপুর রোড চৌমাথা ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত হয়েছে সার্বজনীন জগদ্ধাত্রী পুজো। এবছর ৩৫ তম বর্ষে পদার্পণ করলো এই পুজো। পুজোর মূল আকর্ষণ সাবেকি থিম,যা দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। মহাষষ্ঠীর সন্ধ্যায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পুজোর শুভ উদ্বোধন হয়,উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলুড় মঠের স্বামী তদ্ভবানন্দ মহারাজ এবং রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডানকুনি পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ মুখার্জী সহ এলাকার একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। প্রধান ও বিশিষ্ট অতিথিদের গৌরবময় উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বোলনের মধ্য দিয়ে পুজোর আনুষ্ঠানিক শুভ সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় ছিল উৎসবের আমেজ, শুধু পুজো আয়োজনেই নয়, সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রেও বিশেষ উদ্যোগ নিয়েছে পুজো কমিটি। উদ্বোধনী অনুষ্ঠান শেষে কমিটির পক্ষ থেকে এলাকার প্রায় ৩০০ জন অসহায় ও দুঃস্থ গরীব মানুষের হাতে নতুন শাড়ি তুলে দেওয়া হয়। পুজোর আনন্দ সকলের মধ্যে ভাগ করে নেওয়ার এই উদ্যোগ পুজো মণ্ডপে উপস্থিত সকলের ও এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে। পুজো কমিটি মহাষষ্ঠী থেকে মহানবমী পর্যন্ত এই চার দিন ধরে প্রতিদিন সন্ধ্যায় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে,সব মিলিয়ে ৩৫ বছরের ঐতিহ্য,ধর্মীয় ভাবগাম্ভীর্য,সামাজিক উদ্যোগ এবং সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে ডানকুনি দুর্গাপুর রোড চৌমাথা ব্যবসায়ী সমিতির জগদ্ধাত্রী পুজো এবছর হয়ে উঠেছে এলাকার অন্যতম আকর্ষণ।।

2 thoughts on “সাবেকি সাজে ৩৫ তম বর্ষের ডানকুনি দুর্গাপুর রোড চৌমাথা ব্যবসায়ী সমিতির জগদ্ধাত্রী পুজো,উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট জনেরা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Verified by MonsterInsights