web analytics

ভারতীয় ঐতিহ্য, সংস্কৃতি এবং হস্তশিল্পকে আরও বৃহত্তর পরিসরে তুলে ধরতে কলকাতার রাজা এস. সি. মল্লিক রোডে শুরু হল ‘দ্য অরা গ্যালারি’, যা সাই খাদি-র একটি নতুন উদ্যোগ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী সোনালী চৌধুরী এবং অভিনেতা অভ্রজিত চক্রবর্তী। উদ্বোধনী অনুষ্ঠানে সংস্থার দুই কর্নধার রিঙ্কু সিং ও উদিপ্তা জেনা বলেন, এই গ্যালারি শুধুমাত্র একটি পোশাকের দোকান নয়, এটি ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য এবং কারুশিল্পের প্রতি এক আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। যেখানে শাড়ি ছাড়াও কুর্তা কুর্তি, পাঞ্জাবী সবই পাওয়া যাবে। সংস্থার মূল লক্ষ্য হল ভারতীয় ঐতিহ্যবাহী পোশাককে জনপ্রিয় করে তোলা এবং দেশের বিভিন্ন প্রান্তের তাঁতি ও কারিগরদের হাতে তৈরি শিল্পকর্মকে যথাযথ মর্যাদা দেওয়া। দুই উদ্যোক্তা বলেন, তাঁদের সংগ্রহের বড় একটি অংশ দেশের বিভিন্ন তাঁত ক্লাস্টার ও কারিগর সম্প্রদায়ের কাছ থেকে সরাসরি সংগ্রহ করা হয়েছে। প্রতিটি বস্ত্রের সঙ্গে জড়িয়ে রয়েছে এক একটি পরিবারের জীবিকা, এক একটি ঐতিহ্যের ইতিহাস এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা দক্ষতার উত্তরাধিকার। সেই উত্তরাধিকারের সম্মান রক্ষা করাই ‘দ্য অরা গ্যালারি’-র মূল উদ্দেশ্য। প্রতিষ্ঠানের মূল বার্তা “Tradition over Trends – Wear the Swadeshi Thread”। অর্থাৎ, সাময়িক ফ্যাশনের পরিবর্তে ভারতীয় ঐতিহ্য ও স্বদেশি বস্ত্রকেই অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানানো হয়েছে। সোনালী ও অভ্রজিত বলেন পুজোর আগে বিভিন্ন রাজ্য থেকে আনা বিপুল এই সম্ভার ক্রেতাদের আকর্ষণ করবে। সংস্থার পক্ষ থেকে চারটি মূল প্রতিশ্রুতির কথাও তুলে ধরা হয়। সেগুলি হল গ্রাহকদের ন্যায্য মূল্যে উন্নত মানের ভারতীয় ঐতিহ্যবাহী পোশাক প্রদান, ভারতীয় তাঁতি ও কারিগরদের পাশে দাঁড়ানো, পরিবেশবান্ধব ও হাতে তৈরি পোশাকের প্রসার ঘটানো এবং প্রতিটি গ্রাহককে আন্তরিক ও সৎ পরিষেবা প্রদান করা। ভারতীয় হস্ততাঁত, খাদি ও ঐতিহ্যবাহী পোশাককে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি স্বদেশি শিল্প ও কারিগরদের অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী করে তোলার লক্ষ্য নিয়েই এই নতুন পথচলা শুরু হল।

error

Enjoy this blog? Please spread the word :)

Verified by MonsterInsights