সহদেব পরামানিক : বান্দোয়ান থানার অন্তর্গত ধাদকা গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গা গ্রামের পরিশ্রমী সবজি ব্যবসায়ী ভক্তরঞ্জন মাহাতো নিত্যদিনের মতো ভোরেই বেরিয়েছিলেন জীবিকার তাগিদে। সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে প্রতিদিনের মতোই ঝাড়খণ্ডের ঘাটশিলায় গিয়ে সারাদিন পরিশ্রম করে সবজি বিক্রি সেরে বাড়ি ফিরছিলেন তিনি। কিন্তু ফেরার পথেই আকস্মিক কালবৈশাখীর তাণ্ডব নেমে আসে। কুচিয়া ও ভালোপাহাড় সংলগ্ন রাস্তায় ঝড়ের প্রবল দমকায় হঠাৎ একটি বড় গাছ ভেঙে তার চলন্ত মোটরবাইকের উপর আছড়ে পড়ে। মুহূর্তের মধ্যেই ঘটে যায় চাঞ্চল্যকর এই দুর্ঘটনা। বাইকের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান ভক্তরঞ্জন মাহাতো। স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করেন। সংসারের একমাত্র উপার্জনক্ষম মানুষের এমন দুর্ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়ালেও, তিনি সুস্থ আছেন—এই খবরেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন পরিবার ও প্রতিবেশীরা।
অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান ভক্তরঞ্জন মাহাতো




More Stories
নারীদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালুর উদ্যোগকে স্বাগত জানাল “রেখা মোদীর নেতৃত্বাধীন স্ত্রী শক্তি – দ্য প্যারালাল ফোর্স ও উইমেন লিড ১০ বছরের দাবি ও অ্যাডভোকেসি প্রচেষ্টার সাফল্যের স্বীকৃতি / “Rekha Modi-led Stri Shakti – The Parallel Force welcomes initiative to introduce free bus service for women” O Women Lead Recognition of the success of 10 years of demands and advocacy efforts
আত্রেয়ী নদীর বাঁধ ভেঙে ড্যামের কাছে
ভয়াবহ অগ্নিকাণ্ড কুম্ভ মেলায়, উদ্ধারে ঝাঁপিয়ে পড়ল ভারত সেবাশ্রম সংঘ