web analytics

অন্যের জমি জবরদখল, তোলাবাজি- সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল শ্রমিক সংগঠন INTTUC-র প্রাক্তন বরাবাজার ব্লক সভাপতি চন্দন সিংহ মল্লকে শনিবার পুরুলিয়া জেলা আদালতে পেশ করল বরাবাজার থানার পুলিশ। শুক্রবার সন্ধ্যায় বরাবাজার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বরাবাজারের রাজাপাড়ায় বাড়ির পাশের একটি জমি কেনার বিষয়ে মালিক প্রবীর সিংহ দেবের সঙ্গে চন্দন সিংহ মল্লের কথা হয়েছিল। অভিযোগ, জমির মূল্য পরিশোধ না করেই তিনি জমিটি ঘিরে জবরদখলের চেষ্টা করেন। এ নিয়ে শুক্রবার বরাবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রবীর সিংহ দেব। সেই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে পুলিশ তাঁকে গ্রেফতার করে। তদন্তে জমি দখলের পাশাপাশি তোলাবাজি-সহ আরও একাধিক অভিযোগের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রের দাবি শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বলে পরিচিত ধৃত তৃণমূল নেতাকে পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হয়। অন্যদিকে, শুক্রবার রাতে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই রাজাপাড়ায় তাঁর বাড়ির সামনে ফটকা ফাটিয়ে উল্লাস প্রকাশ করেন এলাকার একাংশের বাসিন্দারা। ঘটনাকে ঘিরে বরাবাজারে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

SHILPANEER NEWSPAPER
Verified by MonsterInsights