web analytics

ডানকুনি,হুগলী,তন্ময় ভৌমিক:- আধুনিকতার জাঁকজমকের মাঝেও বাঙালীর চিরাচরিত ঐতিহ্য ও সংস্কৃতিকে অক্ষুণ্ণ রাখার এক সুন্দর প্রয়াস। সাবেকি ভাবনা ও ঐতিহ্যবাহী পুজোর আবহকে সঙ্গী করে এবছর ৪৮ তম বর্ষে পদার্পণ করল হুগলী জেলার ডানকুনি প্রতিভা সংঘের কালীপুজো। প্রতিবারের মতো এবছরও পুজোর মূল আকর্ষণ সাবেকি থিম। বাঙালির চিরপরিচিত ধর্মীয় ভাবনা, ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধনে সাজিয়ে তোলা হয়েছে পুজোর আয়োজন। আধুনিকতার ছোঁয়ার বাইরে গিয়ে সাবেকিয়ানার মাধ্যমে দর্শনার্থীদের কাছে বাংলার নিজস্ব সংস্কৃতিকে তুলে ধরার প্রচেষ্টা রয়েছে এই পুজো উদ্যোক্তাদের। দীর্ঘ ৪৮ বছরের পথচলায় ডানকুনি প্রতিভা সংঘের এই কালীপুজো স্থানীয় মানুষের আবেগ ও উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে। বছরের পর বছর ধরে পুজোকে ঘিরে এলাকার মানুষের উৎসাহ,উদ্দীপনা ও অংশগ্রহণ এই পুজোর ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে। সব মিলিয়ে ৪৮ বছরের ঐতিহ্য,সাবেকি ভাবনা এবং মানুষের ভালোবাসাকে সঙ্গী করে ডানকুনি প্রতিভা সংঘের এবছরের কালীপুজো হয়ে উঠেছে উৎসবের অন্যতম আকর্ষণ। বাংলার নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখার এই প্রয়াস আগামী দিনেও অব্যাহত থাকুক, এটাই প্রত্যাশা।।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Verified by MonsterInsights