কলকাতা, ০৫ এপ্রিল: বিশ্বযুদ্ধের রেশ, দাঙ্গা, বাংলার মানচিত্রে কাটাছেঁড়া পাশাপাশি অবিরাম শরণার্থী স্রোতে স্বাধীন ভারতের পথ চলা শুরু। এই সব কিছুকে নিয়েই বাংলার মানুষ দেখেছে প্রথম ভোট। পাঁচের দশক থেকেই দেশ জুড়ে বেড়েছে খাদ্যের আকাল। এক দশকে বেড়েছে মানুষের ক্ষোভ। চয়ের দস্যকের গোড়া থেকে স্পর্ধার হাওয়া বইছিল। উত্তাল দশকের সূচনা। চিন-ভারত যুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধের ঢেউ বয়ে এল কলকাতার রাস্তায়। ভাগ হল কমিউনিস্ট পার্টি। নকশালবাড়ি আন্দোলনের সূচনাও ছয়ের দশকেই। ষাটের দশকের গোড়ায় বাংলা দেখলো স্বৈরতন্ত্রের এক বেনজির ছবি। আর এই সব ঘটনা প্রবাহ কীভাবে ভাবে প্রভাব ফেলল ব্যালটে? ১৯৫২ থেকে ২০২৬। প্রথম বিধানসভা নির্বাচন থেকে আজকের বিধানসভা নির্বাচন। বাংলার রাজনীতির নানা চড়াই-উতরাই। নির্বাচনের নানা অজানা গল্প। দেখুন TV9 বাংলার নতুন নিউজ সিরিজ বঙ্গযুদ্ধ-বাংলার ভোট, পর্ব ২। ০৫ এপ্রিল, ২০২৬, রবিবার রাত ১০ টায়।
Independent India began its journey amidst the lingering echoes of World War II, communal riots, the territorial fragmentation of Bengal’s map, and an unceasing influx of refugees. Against this backdrop, the people of Bengal witnessed their very first election. From the 1950s onwards, food scarcity intensified across the nation; over the course of a decade, public resentment mounted. By the dawn of the 1960s, a wind of defiance was sweeping through the land, marking the inception of a turbulent decade. The ripples of the Sino-Indian War and the Vietnam War washed onto the streets of Kolkata. During this very decade, the Communist Party experienced a split, giving rise to the Naxalbari movement. In the early sixties, Bengal bore witness to an unprecedented display of authoritarianism. How did this entire chain of events ultimately impact the ballot box? From 1952 to 2026—from the very first Assembly election to the Assembly election of today—we trace the myriad twists and turns of Bengal’s politics and uncover various unfolding stories of its elections. Watch TV9 Bangla’s new news series, *Bongojuddho: Banglar Vote* — Porbo- 2. Sunday, April 5, 2026, at 10:00 PM.
