গোপাল বিশ্বাস -নদীয়া- এই প্রথম খাদি বোর্ড নদীয়ার উদ্যোগে শুরু হলো প্রাকৃতিক রঙের ব্যাবহার নিয়ে কর্মশালার। খাদি বোর্ডের ডিষ্ট্রিক্ট অফিসার চন্দনকুমার দাস জানান, সাধারণত আমরা বিভিন্ন ক্ষেত্রে যে সব রঙের ব্যাবহার করি তার অনেকটাই কৃত্রিম উপায়ে তৈরী, চমকপ্রদ দেখতে হলেও কিছু ক্ষেত্রে তা ক্ষতিকারক হয়, আর এই বিষয়ে সকলকে অবগত করতে ও কৃত্রিম রং এর পরিবর্তে প্রাকৃতিক রঙের ব্যাবহারে উৎসাহ দিতে এই কর্মসূচী। সোমবার থেকে শুরু হলো এই কর্মশালা চলবে পাঁচ দিন, প্রথম প্রযায়ে এখানে দশজনকে এই প্রশিক্ষন দেওয়া হবে, তিনি আরও জানান শুধু প্রশিক্ষন নয়, তারা কতোটা শিখলো তার ওপর ভিত্তি করে মানপত্রও প্রদান করা হবে প্রশিক্ষকদের। মূলত বিভিন্ন ফুল, পল, কয়ের, সহ নানা প্রাকৃতিক উপাদান দিয়ে রঙের তৈরি বয়াবহার উপকারীতা সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষন দেওয়া হবে এই কর্মশালায়।
