আগামী ২৭শে ফেব্রুয়ারি শুক্রবার ঠিক বিকেল তিনটে থেকে বিকেল চারটে পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে “ঠান্ডা” প্যাকেজ ড্রিংকিং ওয়াটারের প্রি লঞ্চিং পার্টি এবং প্রেস কনফারেন্স। বোতলজাত পানীয় র সাধারণভাবে যা মান তাতে বিন্দুমাত্র উপকারের জায়গায় ক্ষতির সম্ভাবনাই বেশি থাকে। সে দিক থেকে আগামী মার্চের গোড়ায় বাজারে আসতে চলেছে সর্বাধিক গুনমানসম্পন্ন বোতলজাত পানীয় – ঠান্ডা। একই মূল্যে তা ক্রেতারা বাজার থেকে সংগ্রহ করতে পারবেন। মানুষকে সঠিক গুণমান সম্পন্ন বিশুদ্ধ পানীয় জল পরিবেশনার ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে যেমন ঠান্ডা দায়বদ্ধ তেমনি আমাদের বাংলার চিরায়ত, অত্যন্ত গৌরবোজ্জ্বল ক্রীড়া ক্ষেত্রের ক্রীড়াশৈলী গুলি নানা কারণে কর্পোরেট বা অন্য কোন সংস্থার সাহায্য না পাওযায় চরমভাবেই অবহেলিত, ঠান্ডা তার অত্যন্ত সীমাবদ্ধ ক্ষমতার মধ্যেও সেই সমস্ত ক্রীড়া ক্ষেত্রে পাশে থাকতে চায়। যে কারণেই এই গোটা অনুষ্ঠানটির নামকরণ করা হয়েছে “খেলার মাঠে ঠান্ডা’। খেলার মাঠে অংশগ্রহণকারী হিসেবে কিছু পদক্ষেপ ওই দিন ঘোষণা করা হবে। উক্ত সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকবেন প্রাক্তন ভারতীয় জাতীয় নক্ষত্র ফুটবলার অলক মুখার্জি, বর্তমানের জাতীয় নক্ষত্র ফুটবলার অ্যালভিটো ডিকুনহা, কোম্পানি তরফে পিএম রেজাউল করিম, পিএম সফি কামাল প্রমূখ বিশিষ্ট ব্যক্তিগণ। আগামী ২৭শে ফেব্রুয়ারি শুক্রবার ঠিক বিকেল তিনটায় ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের তাবুতে এই সাংবাদিক সম্মেলনে আপনার বহুল প্রচলিত সংবাদ মাধ্যমের পক্ষ থেকে আপনাকে উপস্থিত থাকবার বিশেষ আমন্ত্রণ জানাচ্ছি।
