web analytics

গোপাল বিশ্বাস :-নদীয়া- মুখ্যমন্ত্রীর কৃষ্ণনগর জনসভায় ভয়াবহ চুরির ঘটনা। ভিড়ের সুযোগ নিয়ে তিন মহিলার গলা থেকে সোনার হার ছিনতাই করেই চম্পট দুষ্কৃতীরা। ঘটনা জানাজানি হতেই কান্নায় ভেঙে পড়েন ভীমপুর থানার হরিনগর এলাকার কনিকা পাল, বিজলী বিশ্বাস ও চন্দনা মন্ডল। মুখ্যমন্ত্রীকে কাছ থেকে দেখার উত্তেজনায় তাঁরা সামনের সারিতেই বসেছিলেন। কিন্তু সভা শেষে বাড়ি ফেরার পথে আচমকাই টের পান—গলা থেকে হার উধাও! তাঁদের দাবি, ভিড়ের ধাক্কাধাক্কির মাঝে অজান্তেই চোরেরা হার টেনে নিয়ে পালিয়েছে। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির মুখপাত্র রাজর্ষি লাহিড়ীর কটাক্ষ, “শুধু সোনার হার নয়, খোঁজ নিলে আরও অনেক কিছু চুরি গেছে। কারণ আজ নদিয়ার সব চোরই নাকি কৃষ্ণনগরে হাজির ছিল।” ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। নজরদারি ক্যামেরা খতিয়ে দেখা হচ্ছে।

SHILPANEER NEWSPAPER
Verified by MonsterInsights