web analytics

কলকাতা, ২৮ জুন: নেতাদের টাকার খেলাতেই কি বারবার প্রাণ যাচ্ছে নিরীহ মানুষের? তারাতলার মতো ঘটনা কেন বারবার ঘটছে? দু-বছর আগেই গার্ডেনরিচের ভেঙে পড়েছিল বহুতল নির্মাণ। চারপাশে ঝুপড়ি। টালিরচালার বাড়ি। গার্ডেনরিচের সেই ঘনবসতিপূর্ণ এলাকাতেই মাথা তুলছিল একটি বহুতল। হঠাত্‍ই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নির্মীয়মাণ বহুতলটি। বহুতলের ধ্বংসাবশেষে চাপা পড়ে ঝুপড়ি। রাত পৌনে বারোটা। ২০২৪-এর ১৭ মার্চ। অনেকেই ঘুমিয়ে পড়েছিলেন। ১৩ জনের মৃত্যু হয়েছিল। তখনকার মেয়র ফিরহাদ হাকিম মেনে নিয়েছিলেন গার্ডেনরিচের নির্মাণ বেআইনি। কলকাতা পুরসভার তদন্ত কমিটি নিশ্চিত করেছিল গার্ডেনরিচের নির্মাণ বেআইনি। তার পরেও কলকাতা পুরসভা কেন সতর্ক হল না? ২৪ জুন, ২০২৬ তাড়াতলায় ঘটে গেল মর্মান্তিক ঘটনা। এখনও চলছে উদ্ধারকাজ। ভেঙে পড়া নির্মীয়মাণ গুদামের প্ল্যানেই তো ত্রুটি রয়েছে। ২০২৬-এর ১৭ জানুয়ারি প্ল্যানটি পাস হল কী করে?  ফিরহাদই ছিলেন মেয়র। নিশানায় এলাকার কাউন্সিলর আনোয়ার খান। ফিরহাদ হাকিমের দিকেও আঙুল উঠছে। কোন গাফিলতিতে তারাতলায় চলে গেল এতগুলো প্রাণ? গন্ডগোল কোথায়, কোথায়? লোহা-কংক্রিটের বিরাট বিরাট বিম কেন আছড়ে পড়ল শ্রমিকদের উপর?  উত্তর খুঁজতেই গ্রাউন্ড জিরোয় রিপোর্টিং ও বিশেষজ্ঞদের মতামত সহ TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘নগরে পতনের শব্দ!’,  ২৮ জুন ২০২৬, রবিবার রাত ১০ টায়…

This news series is the result of the recent collapse of Taratala bridge where 15 found dead were recovered. Rescue operations are still underway. The question is why there is a repetitive collapse of either building or bridges in the city? Early in 2024, a multi-story building collapsed in Garden Reach. The site was surrounded by shanties and houses with tiled roofs. A high-rise was rising in that densely populated area of ​​Garden Reach when it suddenly came crashing down. The shanties were buried under the debris of the building. The then-Mayor, Firhad Hakim, admitted that the Garden Reach construction was illegal. The Kolkata Municipal Corporation’s inquiry committee confirmed the illegality of the structure. Yet, why did the Kolkata Municipal Corporation fail to notice such illegal construction across the city? There were flaws in the very plan of the under-construction warehouse that collapsed. How was the plan approved on January 17, 2026? Firhad Hakim was the Mayor at the time. Local Councilor Anwar Khan is under scrutiny, and fingers are also being pointed at Firhad Hakim. What negligence led to the loss of so many lives in Taratala? Where exactly did things go wrong? Why did massive iron and concrete beams come crashing down on the workers? To find the answers—featuring on-the-ground reporting and expert opinions—watch TV9 Bangla’s new news series, ‘Nagore Potoner Shobdo!’, on Sunday, June 28, 2026, at 10 PM…

SHILPANEER NEWSPAPER
Verified by MonsterInsights