কলকাতা ১৩ জুন: কলকাতা হোক বা দিল্লির ঠিকানায় বসে মমতা বন্দ্যোপাধ্যায় চোখের সামনেই দেখলেন, দলটা তাঁর হাত থেকে বেরিয়ে গেল! পরিষদীয় দলের পরে সংসদের দুই-কক্ষে তৃণমূল বড় ভাঙনের মুখে দাঁড়িয়ে। দেওয়াল লিখন স্পষ্ট! রাজনীতি সম্ভাবনার শিল্প। কিন্তু ক্ষমতা হারিয়ে তৃণমূল নেত্রী যে এমন সম্ভাবনার মুখে পড়তে পারেন, তা রাজ্য কেন, দেশের রাজনীতিও কল্পনাতে আনতে পারেনি। ১৫ বছর মুখ্যমন্ত্রীর চেয়ারে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়, ভোটে হারের এক মাসের মধ্যেই, অন্য দলের পথে? সোনিয়ার সঙ্গে দীর্ঘ বৈঠকের ফলাফল কী? ইন্ডি জোটকে জোরদার করা নাকি সময়ের সঙ্গে কংগ্রেসেই মিশবে মমতা ও তাঁর সৈনিকরা? নয়ের দশকে কংগ্রেসের অন্দরে একপ্রকার বিদ্রোহ করে নিজের দল গড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মানুষের কাছে নিজেকে সিপিএমের বিকল্প হিসেবে তুলে ধরেছিলেন। সেই দলই আজ দিকে দিকে ডিম আর গোবরের শিকার। মমতা বন্দ্যোপাধ্যায় কি আজ বড়ই একা? কী ভবিষ্যৎ মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূলের? উত্তর খুঁজতেই বিশেষজ্ঞদের মতামত ও গ্রাউন্ড জিরো রিপোর্টিং সমেত TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘‘ভাঙা গড়ার খেলা’’, ১৪ জুন ২০২৬, রবিবার রাত ১০ টায়।
TV9 Bangla brings a news series on Mamata Banerjee’s next course of action. We are uncertain about her political career. So, the news channel draws attention to the fact her Delhi visit and meeting with Sonia Gandhi and Rajiv Gandhi and her planning for the next move. Following the upheaval within the legislative party, the Trinamool now faces a massive split across both houses of Parliament. The writing is on the wall! Politics is the art of the possible; yet, not even the state—let alone national politics—could have imagined that the Trinamool leader would face such a scenario after losing power. Is Mamata Banerjee, who held the Chief Minister’s chair for 15 years, now poised to switch to another party just a month after her electoral defeat? What was the outcome of her long meeting with Sonia Gandhi? Will the INDIA alliance be strengthened, or will Mamata and her cadres eventually merge with the Congress? In the 1990s, Mamata Banerjee had staged a virtual rebellion within the Congress to form her own party, positioning herself as an alternative to the CPM for the people of the state. Today, that very party is facing humiliation. What does the future hold for the Trinamool under her leadership? To find the answers, tune in to TV9 Bangla’s new news series, “Bhanga-Gorar Khela” (The Game of Breaking and Building), featuring expert opinions and ground-zero reporting, on Sunday, June 14, 2026, at 10 PM.
