web analytics

শ্রীরামপুর,হুগলী,তন্ময় ভৌমিক:- শারদোৎসবের আবহে দর্শনার্থীদের নজর কাড়ছে হুগলি জেলার শ্রীরামপুর দিলীপ স্মৃতি সংঘের ৮৫তম বর্ষের দুর্গাপুজো,ঐতিহ্য ও অভিনব ভাবনার মেলবন্ধনে এবছর তাদের পুজোর মূল আকর্ষণ ‘অঘোরী’,এই বিশেষ থিমকে কেন্দ্র করে পুজো মণ্ডপে তৈরি হয়েছে এক অন্যরকম পরিবেশ,যা দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন অসংখ্য দর্শনার্থী,এবছর পুজোর অন্যতম প্রধান আকর্ষণ প্রতিদিন সন্ধ্যায় আয়োজিত লাইভ ‘অঘোরী শো’,এই বিশেষ পরিবেশনা ঘিরে দর্শনার্থীদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা,অঘোরী ভাব ধারার উপস্থাপনা এবং মণ্ডপের সামগ্রিক আবহ দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করছে, সন্ধ্যা নামতেই দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীদের ভিড়ে জমজমাট হয়ে উঠছে পুজো প্রাঙ্গণ,পরিবারের সদস্যদের সঙ্গে পুজো দেখতে আসা মানুষজনের পাশাপাশি থিমের অভিনবত্ব উপভোগ করতেও হাজির হচ্ছেন বহু উৎসাহী দর্শক,দুর্গাপুজো মানেই বাঙালির আবেগ, ঐতিহ্য ও সৃজনশীলতার এক অনন্য উৎসব,সেই উৎসবের মঞ্চে শ্রীরামপুর দিলীপ স্মৃতি সংঘের ৮৫তম বর্ষের এই আয়োজন বিশেষভাবে নজর কেড়েছে,‘অঘোরী’ থিমকে কেন্দ্র করে দর্শকদের আগ্রহ এবং লাইভ শো ঘিরে উন্মাদনা এবারের পুজোকে দিয়েছে এক স্বতন্ত্র পরিচিতি,এই পুজোর সামগ্রিক পরিকল্পনা,থিমের অভিনবত্ব এবং দর্শকদের আকর্ষণের বিষয়টি বিবেচনা করে “শিল্পনীড়”-এর পক্ষ থেকে শ্রীরামপুর দিলীপ স্মৃতি সংঘের দূর্গা পুজোকে হুগলি জেলার অন্যতম সেরা দুর্গাপুজো হিসেবে সম্মানিত করা হয়েছে,এই সম্মান পুজো কমিটির সদস্যদের উৎসাহিত করার পাশাপাশি আগামী দিনে আরও সৃজনশীল ও ব্যতিক্রমী আয়োজনের অনুপ্রেরণা জোগাবে বলেই আশা করা যায়,৮৫ বছরের ঐতিহ্যকে সঙ্গে নিয়ে নতুন ভাবনার উপস্থাপনা শ্রীরামপুর দিলীপ স্মৃতি সংঘের,এবারের দুর্গোৎসব তাই দর্শনার্থীদের কাছে হয়ে উঠেছে বিশেষ আকর্ষণের কেন্দ্র বিন্দু,‘অঘোরী’ থিম এবং সন্ধ্যার লাইভ শো ঘিরে উৎসবের আমেজে মুখরিত হয়ে উঠেছে গোটা পুজো প্রাঙ্গণ।।

SHILPANEER NEWSPAPER

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights